গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ এ ০৪:২৫ PM
কন্টেন্ট: পাতা
| ক্রমিক নং | প্রকল্পের নাম | প্রকল্পের মেয়াদ | প্রকল্পের ব্যয় (লক্ষ টাকায়) | প্রকল্পের এলাকা | প্রকল্পের অবস্থা |
| ১ | রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্প। | ০১ জুলাই, ২০২২ - ৩০ জুন, ২০২৭ | মোট- ৮৮৫৭২.৭৪ জিওবি-৭৭৭৭২.৯৮ নিজস্ব অর্থ-১০৭৯৯.৭৬
| রাজশাহী এবং রংপুর বিভাগের ১৪টি জেলার (রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও) ২৯ টি উপজেলায়। | এই প্রকল্পের মাধ্যমে ৯৫১১৬০ টি প্রি-পেইড মিটার এবং ১০,৭৯০ টি ডিসিইউ স্থাপন করা হবে। ইতিমধ্যে জুলাই/ ২০২৬ পর্যন্ত ৬,২২,৮৫৭ টি প্রি-পেইড মিটার এবং ৭২৩৬ টি ডিসিইউ স্থাপন করা হয়েছে। বর্তমানে প্রকল্পটির ক্রমপুঞ্জিত ভৌত অগ্রগতি ৯২.১৫ % এবং ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৭৭৩৭৫.৭৩ লক্ষ টাকা (৮৭.৩৬%)। |
| ২ | নেসকো এলাকায় স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম বাস্তবায়ন (SDSI) (বিশেষ সংশোধিত) | ০১ জুলাই ২০২২ - ৩০ জুন ২০২৬ | মোটঃ ৩০১৮৮.৬৭ অন্যান্যঃ ০.০০ | রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ টি জেলার ৩৯ টি উপজেলা শহরে। | ADSS Optical Fiber Cable এর স্থাপন ১১০০ কিমি এর মধ্যে ৮৬৬ কিমি সম্পন্ন হয়েছে। নেসকোর ৪৪ টি সাবস্টেশনে Thermographic System এর স্থাপন কার্যক্রম চলমান, ইতিমধ্যে ২৫ টির কাজ সম্পন্ন হয়েছে। IED (Intelligent Electronic Device) স্থাপন ৪০০ টি এর মধ্যে ১৫৮ টি সম্পন্ন হয়েছে। Telecom Equipment এবং RTU (Remote Terminal Unit) এর থার্ড পার্টির মাধ্যমে ইন্সপেকশন সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে আইএমইডি প্রতিনিধি কর্তৃক প্রকল্প পরিদর্শন করা হয়েছে। রংপুরে ব্যাকআপ কন্ট্রোল সেন্টার স্থাপনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। |
| ৩ | নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মডার্নাইজেশন প্রকল্প | ১ জুলাই ২০২৫- ৩০ জুন ২০২৯ | মোটঃ ১১৮৪৪৩.৪১ পিএঃ ৯৬৪৮৩.৩৫ নিজস্ব অর্থঃ ৫৯৬৭.৩১ জিওবিঃ ১৫৯৯২.৭৫ | রাজশাহী এবং রংপুর বিভাগের ১৬টি জেলার ২৫ টি উপজেলায় বাস্তবায়িত হবে।
| প্রকল্পের বিপরীতে উপকেন্দ্র ও পূর্ত নির্মাণ সংশ্লিষ্ট তিনটি দরপত্র আহবান করা হয়েছে এবং অবশিষ্ট দরপত্র / প্রস্তাব আহবান প্রক্রিয়াধীন রয়েছে। |